১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::

তালোড়া পৌরসভার ৯ ওয়ার্ডের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন · Shihab53

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের অংশগ্রহণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ।
ফাইনাল খেলার উদ্বোধন করেন বিশেষ অতিথি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আদমদীঘি উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রানা এবং দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
স্থানীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরো পড়ুন