০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব সম্পন্ন, বগুড়ায় বললেন প্রতিমন্ত্রীসাজ্জাদুজ্জামান সিরাজ জয়সহ আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতৃবৃন্দের পল্টু মেম্বারের কবর জিয়ারতবঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, উপকূলে বৃষ্টির সম্ভাবনাসীমান্তে লাউডস্পিকার চালু করছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারিবিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ-জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খানমন্ত্রিসভা থেকে পদত্যাগ নিয়ে মুখ খুললেন ইশরাক হোসেনআওয়ামী লীগের সঙ্গে একাকার হওয়ার অভিযোগ অবান্তর, কিশোরগঞ্জে বললেন মতিউর রহমান আকন্দপ্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা সফরে, দাকোপ হয়ে নৌপথে যাত্রা

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, উপকূলে বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন · Shihab53

বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী রোববার ও সোমবার দেশের উপকূলীয় এলাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে এটি ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২৩ অক্টোবর) ও শনিবার (২৪ অক্টোবর) সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরো পড়ুন