০১:৫৫ AM, Saturday, ২৪ October ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইসলামবিদ্বেষের সমালোচনায় বিল ক্লিনটন, তুলে ধরলেন পবিত্র কোরআনের বাণী

Saturday, ২৪ October ২০২৬, ০১:৫৫ AM · Shihab53

ইসলামবিদ্বেষের সমালোচনায় বিল ক্লিনটন, তুলে ধরলেন পবিত্র কোরআনের বাণী

ইসলাম ও মুসলমানদের লক্ষ্য করে ছড়ানো বিদ্বেষমূলক বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। মুসলমানদের প্রতি বৈষম্য ও দুর্ব্যবহারে হতাশা প্রকাশের পাশাপাশি পবিত্র কোরআনের শিক্ষার কথাও তুলে ধরেছেন তিনি।

আন্তর্জাতিক কোরআন বার্তা সংস্থা আইকিউএনএর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার কোনোনিয়া ওয়ারশিপ সেন্টারে দেওয়া বক্তব্যে মুসলমানদের সঙ্গে চলমান অবিচার ও দুর্ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ক্লিনটন। একই সঙ্গে ইসলাম ধর্ম ও এর অনুসারীদের অবমাননা করে এমন বক্তব্যের বিরোধিতা করেন তিনি।

বক্তব্যে ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধার ওপর গুরুত্বারোপ করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মতে, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক পার্থক্যকে বিভাজনের কারণ না বানিয়ে পারস্পরিক বোঝাপড়া এবং সুসম্পর্ক গড়ে তোলার সুযোগ হিসেবে দেখা উচিত।

পবিত্র কোরআনের শিক্ষার প্রসঙ্গ টেনে ক্লিনটন ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পরিচিতি, পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। মানুষের বৈচিত্র্যকে দূরত্ব তৈরির উপাদান না বানিয়ে একে অপরকে জানার ও বোঝার ভিত্তি হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।

পশ্চিমা দেশগুলোতে ইসলামবিদ্বেষ, ধর্মীয় বৈষম্য এবং মুসলমানদের অধিকার নিয়ে চলমান আলোচনার মধ্যে ক্লিনটনের এই বক্তব্য নতুন করে গুরুত্ব পেয়েছে। ধর্মীয় সহনশীলতা, বহুত্ববাদ ও পারস্পরিক শ্রদ্ধার মূল্যবোধ রক্ষায় তাঁর বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

আরো পড়ুন