সাজ্জাদুজ্জামান সিরাজ জয়সহ আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতৃবৃন্দের পল্টু মেম্বারের কবর জিয়ারত
শাজাহানপুর উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের নারিল্ল্যা গ্রামে পল্টু মেম্বারের কবর জিয়ারত করেছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা সভাপতি জনাব সাজ্জাদুজ্জামান সিরাজ জয়।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সদস্য সচিব সুলতান আহম্মেদ, খোট্রাপাড়া ইউনিয়ন সভাপতি ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর, আমরুল ইউনিয়নের মিলন ও রবিউল, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু বক্কর, মিজান, মর্তুজা, আলিফ, নাজমুলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কবর জিয়ারতকালে মরহুম পল্টু মেম্বারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

