রাশিয়াকে কৌশলগতভাবে হারানো অসম্ভব, দাবি পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউরোপীয় দেশগুলো কখনোই কৌশলগতভাবে রাশিয়াকে পরাজিত করতে পারবে না। রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধ নিয়ে ইউরোপের বক্তব্যকে ‘রাজনৈতিক সিজোফ্রেনিয়া’ বলেও মন্তব্য করেছেন তিনি।
একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের সমাধানে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর প্রস্তুতির কথাও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
সূত্র: গালফ নিউজ
