১২:১১ PM, Saturday, ২৪ October ২০২৬
সংবাদ শিরোনাম ::

গুলি চালানো হলো আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে!

Saturday, ২৪ October ২০২৬, ১২:১১ PM · Shihab53

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন তিনি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গুলিবর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। ফলে এ ঘটনায় তার কোনো শারীরিক ক্ষতি হয়নি।

কী কারণে এবং কারা এ ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও হামলার উদ্দেশ্য কিংবা আসিফ আকবরের ব্যক্তিগত ও পেশাগত কর্মকাণ্ডের সঙ্গে এ ঘটনার কোনো বিরোধের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

সংগীতজগতে জনপ্রিয়তার পাশাপাশি দেশের ক্রিকেট অঙ্গনেও পরিচিত আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের শনাক্ত ও ঘটনার কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট তথ্য এখনো অনিশ্চিত।

সূত্র: হাতিরঝিল থানা পুলিশ।

আরো পড়ুন