বুধবার, ৪ নভেম্বর ২০২৬, সকাল ৫:০৬
সংবাদ শিরোনাম ::
উপসচিবের দায়িত্ব পেলেন সরকারি আজিজুল হক কলেজের সাবেক সহযোগী অধ্যাপক শফি মাহমুদপোশাকশিল্পে অস্থিরতা: শ্রমিক নেতাদের সঙ্গে বিকেলে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রীপোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা, কঠোর পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরেররাষ্ট্রপতির হাত থেকে দেশসেরা যুব সংগঠকের পুরস্কার পেলেন বগুড়ার যুবদল নেতা রবিউল হাসান দারুনবগুড়ায় এইচএসসি পাসে চাকরির সুযোগ, ফ্রেশারদেরও নিয়োগ দেবে লিংক অ্যাভিনিউস্থানীয় নির্বাচন ঘিরে চামরুল ইউনিয়নে আলোচনায় সিরাজুল ইসলাম শেখ, সামনে উন্নয়নের নতুন প্রত্যাশাদেশসেরা যুব সংগঠক বগুড়ার রবিউল হাসান দারুন, জাতীয় যুব পুরস্কারে প্রথম স্থান অর্জননারী ও শিশু নির্যাতন মামলায় অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ গ্রেফতার

পোশাকশিল্পে অস্থিরতা: শ্রমিক নেতাদের সঙ্গে বিকেলে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশিল্পে অস্থিরতা: শ্রমিক নেতাদের সঙ্গে বিকেলে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল বাংলা ২৪ ডেস্ক:

পোশাকশিল্পের অস্থিরতা নিরসন এবং শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আলোচনার জন্য শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) বিকেলে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

একই দিন সকালে সচিবালয়ে পোশাকশিল্পের মালিকপক্ষের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এই পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিরা অংশ নেন।

মজুরি নির্ধারণের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের জীবনমান ও স্বার্থকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সব বিষয় বিবেচনায় নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার ভিত্তিতে গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে।

চলমান পরিস্থিতির পেছনে উসকানি রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত কিছু পক্ষ সাধারণ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

সালাহউদ্দিন আহমদ জানান, ন্যূনতম মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের প্রথম বৈঠক সোমবার অথবা অল্প সময়ের মধ্যে হতে পারে। এরপর সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নিয়ে দ্রুত মজুরি চূড়ান্ত করার বিষয়ে আশাবাদ জানান তিনি।

তাঁর বক্তব্য অনুযায়ী, তিন বছরের সময়সীমা পূর্ণ হবে ডিসেম্বরে। এই সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে মজুরি নির্ধারণের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরো পড়ুন