বগুড়ায় এইচএসসি পাসে চাকরির সুযোগ, ফ্রেশারদেরও নিয়োগ দেবে লিংক অ্যাভিনিউ

বগুড়ায় লিংক অ্যাভিনিউতে মার্কেটিং সাপোর্ট পদে জরুরি নিয়োগ
চ্যানেল বাংলা ২৪: বগুড়ার উপশহরে অবস্থিত লিংক অ্যাভিনিউ (Link Avenue) প্রতিষ্ঠানে মার্কেটিং সাপোর্ট পদে জরুরি ভিত্তিতে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। অভিজ্ঞতার পাশাপাশি নতুনদেরও আবেদন করার সুযোগ রয়েছে।
প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। প্রার্থীকে স্মার্ট হতে হবে এবং কম্পিউটারের প্রাথমিক জ্ঞান ও স্পষ্টভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কাজের ধরন সহজ এবং প্রার্থীর দক্ষতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে। কর্মস্থল হবে উপশহর, বগুড়া।
আগ্রহী প্রার্থীদের বিস্তারিত জানতে ০১৪১০২৪০৫৩৬ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে।
আপনার পরিচিত কেউ চাকরি খুঁজলে তাঁকে পোস্টে মেনশন করে নিয়োগের তথ্যটি জানিয়ে সহযোগিতা করতে পারেন।
