রাষ্ট্রপতির হাত থেকে দেশসেরা যুব সংগঠকের পুরস্কার পেলেন বগুড়ার যুবদল নেতা রবিউল হাসান দারুন

চূড়ান্ত মনোনয়নে প্রথম হওয়ার পর রাষ্ট্রপতির হাতে পুরস্কৃত বগুড়ার রবিউল হাসান দারুন
জাতীয় যুব পুরস্কার ২০২৬-এর চূড়ান্ত মনোনয়ন তালিকায় নিজ ক্যাটাগরিতে প্রথম স্থান পাওয়া বগুড়ার যুবদল নেতা এস এম রবিউল হাসান দারুন এবার রাষ্ট্রপতির হাত থেকে দেশসেরা যুব সংগঠকের পুরস্কার গ্রহণ করেছেন।
এর আগে গত ২৬ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব-১ শাখা থেকে প্রকাশিত চিঠিতে ক্যাটাগরিভিত্তিক চূড়ান্ত মনোনয়ন তালিকার বিষয়টি জানানো হয়। ওই তালিকায় প্রথম স্থান পান তিনি।
তাঁর এই অর্জনে শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন। এ স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা তাঁদের।
