বুধবার, ৪ নভেম্বর ২০২৬, সকাল ৫:০৬
সংবাদ শিরোনাম ::
উপসচিবের দায়িত্ব পেলেন সরকারি আজিজুল হক কলেজের সাবেক সহযোগী অধ্যাপক শফি মাহমুদপোশাকশিল্পে অস্থিরতা: শ্রমিক নেতাদের সঙ্গে বিকেলে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রীপোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা, কঠোর পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরেররাষ্ট্রপতির হাত থেকে দেশসেরা যুব সংগঠকের পুরস্কার পেলেন বগুড়ার যুবদল নেতা রবিউল হাসান দারুনবগুড়ায় এইচএসসি পাসে চাকরির সুযোগ, ফ্রেশারদেরও নিয়োগ দেবে লিংক অ্যাভিনিউস্থানীয় নির্বাচন ঘিরে চামরুল ইউনিয়নে আলোচনায় সিরাজুল ইসলাম শেখ, সামনে উন্নয়নের নতুন প্রত্যাশাদেশসেরা যুব সংগঠক বগুড়ার রবিউল হাসান দারুন, জাতীয় যুব পুরস্কারে প্রথম স্থান অর্জননারী ও শিশু নির্যাতন মামলায় অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ গ্রেফতার

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা, কঠোর পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা, কঠোর পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের

পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর অভিযোগ, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে এই শিল্প ধ্বংসের পাঁয়তারা করছে।

সোমবার (২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে।

কোনো মালিক কিংবা শ্রমিক শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডে কোনো শ্রমিক জড়িত হবেন না বলেও বিশ্বাস প্রকাশ করেন জামায়াত আমির।

তাঁর দাবি, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা নষ্ট করতে গভীর কোনো ষড়যন্ত্র চলছে কি না, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: যমুনা টিভি।

https://www.jamuna.tv/politics/667257

আরো পড়ুন