বুধবার, ৪ নভেম্বর ২০২৬, সকাল ৫:১২
সংবাদ শিরোনাম ::
উপসচিবের দায়িত্ব পেলেন সরকারি আজিজুল হক কলেজের সাবেক সহযোগী অধ্যাপক শফি মাহমুদপোশাকশিল্পে অস্থিরতা: শ্রমিক নেতাদের সঙ্গে বিকেলে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রীপোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা, কঠোর পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরেররাষ্ট্রপতির হাত থেকে দেশসেরা যুব সংগঠকের পুরস্কার পেলেন বগুড়ার যুবদল নেতা রবিউল হাসান দারুনবগুড়ায় এইচএসসি পাসে চাকরির সুযোগ, ফ্রেশারদেরও নিয়োগ দেবে লিংক অ্যাভিনিউস্থানীয় নির্বাচন ঘিরে চামরুল ইউনিয়নে আলোচনায় সিরাজুল ইসলাম শেখ, সামনে উন্নয়নের নতুন প্রত্যাশাদেশসেরা যুব সংগঠক বগুড়ার রবিউল হাসান দারুন, জাতীয় যুব পুরস্কারে প্রথম স্থান অর্জননারী ও শিশু নির্যাতন মামলায় অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ গ্রেফতার

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ফাস্ট রিটেইলিংকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ফাস্ট রিটেইলিংকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগ সম্প্রসারণে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিংকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তু, প্রযুক্তিনির্ভর বস্ত্র এবং পরিবেশবান্ধব ও টেকসই পোশাক উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ফাস্ট রিটেইলিংয়ের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণ এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় উঠে আসে।

সাক্ষাতে বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।

এ লক্ষ্যে বিনিয়োগের জন্য জমি পাওয়া, প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ এবং প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার বিষয়ে সরকারের সহযোগিতার কথা তুলে ধরেন তিনি।

বৈঠকে প্রযুক্তি হস্তান্তর, কর্মীদের দক্ষতা বৃদ্ধি, পণ্যে নতুনত্ব আনা এবং আধুনিক উৎপাদনব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব উৎপাদনপ্রক্রিয়া সম্প্রসারণ এবং প্রচলিত পোশাক উৎপাদনের বাইরে উচ্চমূল্য সংযোজনকারী পণ্য তৈরিতে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের গুরুত্বও পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সহযোগিতা বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পারে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাপানি প্রতিনিধিদলে আরও ছিলেন ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই।

আরো পড়ুন