নারী ও শিশু নির্যাতন মামলায় অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ গ্রেফতার

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় অ্যাডভোকেট মোঃ রবিউল ইসলাম পলাশ (২৮) গ্রেফতার হয়েছেন। তিনি বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিকের জামাতা।
গাজীপুরের এসআরবি-১-এর কোম্পানি কমান্ডারের কাছে পাঠানো একটি আবেদনে উল্লেখিত তথ্য অনুযায়ী, রবিউল ইসলাম পলাশ ওই মামলার এজাহারনামীয় আসামি। তাঁর পিতার নাম আব্দুস সালাম এবং মাতার নাম পারভীন আক্তার। তাঁর স্থায়ী ঠিকানা বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ধাওয়াপিকশন গ্রাম।
জানা গেছে, সম্প্রতি তিনি এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিকের বড় মেয়েকে বিয়ে করেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে ঢাকার মোহাম্মদপুর থানায় মামলা নম্বর ৬৮/৬৮৯-এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
