বুধবার, ৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:০২
সংবাদ শিরোনাম ::
উপসচিবের দায়িত্ব পেলেন সরকারি আজিজুল হক কলেজের সাবেক সহযোগী অধ্যাপক শফি মাহমুদপোশাকশিল্পে অস্থিরতা: শ্রমিক নেতাদের সঙ্গে বিকেলে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রীপোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা, কঠোর পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরেররাষ্ট্রপতির হাত থেকে দেশসেরা যুব সংগঠকের পুরস্কার পেলেন বগুড়ার যুবদল নেতা রবিউল হাসান দারুনবগুড়ায় এইচএসসি পাসে চাকরির সুযোগ, ফ্রেশারদেরও নিয়োগ দেবে লিংক অ্যাভিনিউস্থানীয় নির্বাচন ঘিরে চামরুল ইউনিয়নে আলোচনায় সিরাজুল ইসলাম শেখ, সামনে উন্নয়নের নতুন প্রত্যাশাদেশসেরা যুব সংগঠক বগুড়ার রবিউল হাসান দারুন, জাতীয় যুব পুরস্কারে প্রথম স্থান অর্জননারী ও শিশু নির্যাতন মামলায় অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ গ্রেফতার

স্থানীয় নির্বাচন ঘিরে চামরুল ইউনিয়নে আলোচনায় সিরাজুল ইসলাম শেখ, সামনে উন্নয়নের নতুন প্রত্যাশা

স্থানীয় নির্বাচন ঘিরে চামরুল ইউনিয়নে আলোচনায় সিরাজুল ইসলাম শেখ, সামনে উন্নয়নের নতুন প্রত্যাশা

প্রায় ৩০ বছরের রাজনৈতিক পথচলা, বয়স পঞ্চাশের কাছাকাছি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসেবার প্রত্যাশাকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম শেখ।

দীর্ঘ রাজনৈতিক জীবনে দুইবার নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও মানুষের জন্য কাজ করার প্রত্যাশা থেকে সরে আসেননি তিনি। তাঁর সমর্থকদের মতে, সততা, আদর্শ ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে রাজনীতিতে এগিয়ে চলাই তাঁর অন্যতম লক্ষ্য।

কৃষক, প্রবাসী ও সাধারণ মানুষের কল্যাণে বিশেষ পরিকল্পনা

চামরুল ইউনিয়নের কৃষকদের ন্যায্যমূল্যে সার ও সরকারি ভর্তুকির বীজ প্রাপ্তিতে সহযোগিতা, ভূমি অফিসে খাজনা ও নামজারি-সংক্রান্ত হয়রানি কমানো এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা রয়েছে তাঁর। পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে উন্নত চিকিৎসাসেবা ও অ্যাম্বুলেন্স সুবিধা চালুর বিষয়টিও গুরুত্ব দিতে চান তিনি।

এ ছাড়া প্রবাসীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, বিদেশগামীদের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সংসদ সদস্য, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চান তিনি।

স্বপ্ন একটি জনবান্ধব ও মডেল ইউনিয়ন

সিরাজুল ইসলাম শেখের প্রত্যাশা, জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে চামরুল ইউনিয়নকে একটি আদর্শ ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করা সম্ভব। তাঁর এই স্বপ্ন বাস্তবায়নে জনগণের সহযোগিতা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

চ্যানেল বাংলা ২৪ ডট কম

আরো পড়ুন