বুধবার, ৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:০২
সংবাদ শিরোনাম ::
উপসচিবের দায়িত্ব পেলেন সরকারি আজিজুল হক কলেজের সাবেক সহযোগী অধ্যাপক শফি মাহমুদপোশাকশিল্পে অস্থিরতা: শ্রমিক নেতাদের সঙ্গে বিকেলে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রীপোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা, কঠোর পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরেররাষ্ট্রপতির হাত থেকে দেশসেরা যুব সংগঠকের পুরস্কার পেলেন বগুড়ার যুবদল নেতা রবিউল হাসান দারুনবগুড়ায় এইচএসসি পাসে চাকরির সুযোগ, ফ্রেশারদেরও নিয়োগ দেবে লিংক অ্যাভিনিউস্থানীয় নির্বাচন ঘিরে চামরুল ইউনিয়নে আলোচনায় সিরাজুল ইসলাম শেখ, সামনে উন্নয়নের নতুন প্রত্যাশাদেশসেরা যুব সংগঠক বগুড়ার রবিউল হাসান দারুন, জাতীয় যুব পুরস্কারে প্রথম স্থান অর্জননারী ও শিশু নির্যাতন মামলায় অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ গ্রেফতার

দেশসেরা যুব সংগঠক বগুড়ার রবিউল হাসান দারুন, জাতীয় যুব পুরস্কারে প্রথম স্থান অর্জন

দেশসেরা যুব সংগঠক বগুড়ার রবিউল হাসান দারুন, জাতীয় যুব পুরস্কারে প্রথম স্থান অর্জন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব-১ শাখা থেকে গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এক চিঠিতে জাতীয় যুব পুরস্কার ২০২৬-এর চূড়ান্ত মনোনয়ন তালিকার বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় যুব পুরস্কার ২০২৬ প্রদানের লক্ষ্যে জাতীয় পুরস্কার কমিটির সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে ২৬ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ক্যাটাগরিভিত্তিক চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রস্তুত করা হয়।
সেই তালিকায় বগুড়ার এস এম রবিউল হাসানের প্রথম স্থান অর্জনের খবর জেলায় আনন্দ ও গর্বের উপলক্ষ হয়ে উঠেছে। জাতীয় পর্যায়ে বগুড়ার একজন যুবকের এমন স্বীকৃতি জেলার তরুণ সমাজের জন্যও অনুপ্রেরণার বার্তা বহন করছে।
বগুড়ার সন্তান এস এম রবিউল হাসানের এই অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। তাঁর এ সাফল্য ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
চ্যানেল বাংলা ২৪-এর পক্ষ থেকেও এস এম রবিউল হাসানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আরো পড়ুন